১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৪:২৪

শিরোনাম
সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪

শাঁখরা-কোমরপুর এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১

  • শেয়ার করুন

এম. জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা(সাতক্ষীরা): সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাঁখরা কোমরপুর এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ পর্যন্ত বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ভোট কেন্দ্রে বিরতিহীনভাবে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অভিভাবক ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এ অভিভাবক সদস্য নির্বাচনে ১৩ জন অভিভাবক প্রার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ৩০৬ ভোট পেয়ে মো: আব্দুস সবুর, মিজানুর রহমান ৩০৩ ভোট, মো: মন্টু ইসলাম ৩০১ ভোট, মো: শাহজাহান সরদার ৩০৩ ভোট এবং সংরক্ষিত মহিলা প্রার্থী মাছুরা খাতুন ৩০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যতম প্রার্থী আব্দুল জব্বার ১৪ ভোট, আব্দুর রহমান ২০ ভোট, মো: পলাশ হোসেন (নব নির্বাচিত ইউপি সদস্য) ১৫ ভোট, ফজলে রহমান ১০ ভোট, শওকাত হোসেন ১১ ভোট, সাইফুল ইসলাম ৭ ভোট, সংরক্ষিত মহিলা আসনে মোসলেমা খাতুন ৫ ভোট এবং সুরাইয়া পারভীন ৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। শাঁখরা-কোমরপুর এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ও শান্তিপুর্ণভাবে নিরলস ও কর্মদক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন রিটার্নিং অফিসার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমাতুজ্জোহরা, প্রিজাইডিং অফিসার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, সহকারী প্রিজাইডিং অফিসার মো: আবুল হোসেন, সানজিদা খাতুন ও জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মেহেদী হাসান। এ অভিভাবক সদস্য নির্বাচনে অভিভাবক ভোটার সংখ্যা ছিল ৫৪২ জন। তার মধ্যে ৩২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এ সদস্য নির্বাচন পর্যবেক্ষন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, শ্রীরামপুর ইউনাইটেড মডেল কলেজের অধ্যক্ষ নাজমুস শাহাদাত আজাদী, ভোমরা ইউনিয়ন পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু হাসান, ভোমরার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মো: আকবর আলী সরদার, হাড়দ্দহা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাগফুর রহমান এবং আলীমদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

 

 

 

 

এম. জিয়াউল ইসলাম জিয়া (ছবি আছে)

মোবা: ০১৯১২-৯৯২১৬১

তারিখ: ২৮/১২/২০২১

 

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন