২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,বিকাল ৫:৩২

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা’কে পিটিয়ে মারলেন ছেলে

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১

  • শেয়ার করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শ্যামপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলের বাঁশের আঘাতে মা কদবানু খাতুন ওরফে খোদে বানু (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। পুলিশ ঘাতক ছেলে ঈদ্রিস আলীকে (২৮) গ্রেফতার করেছে।

রোববার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলার শ্যামপুর গ্রামের মল্লিক পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত কদবানু খাতুন (৭০) শ্যামপুর গ্রামের জামালউদ্দীন মল্লিকের স্ত্রী।

গ্রামবাসী জানান, সকালে শ্যামপুর গ্রামের মল্লিক পাড়ায় জালালউদ্দীন মল্লিকের ছেলে ঈদ্রিস আলী টিউবওয়েলের পানি নেয়াকে কেন্দ্র করে মা কদবানু খাতুনের সঙ্গে তর্কে জড়ান। এক পর্যায়ে ঈদ্রিস আলী পাশে থাকা বাঁশ দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এ সময় প্রতিবেশীরা মুমূর্ষু অবস্থায় কদবানু খাতুনকে উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।

দর্শনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম লুৎফুল কবির জানান, এ ঘটনায় ঘাতক ছেলে ঈদ্রিস আলীকে গ্রেফতার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন