২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,ভোর ৫:৪৮

শিরোনাম
খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম

হঠাৎ বন্ধ ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১

  • শেয়ার করুন

বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি সোমবার রাত ৯টার পর থেকে বাংলাদেশে ডাউন হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সোমবার সন্ধ্যা থেকে বিশ্বের বেশ কিছু জায়গায় ফেসবুক ডাউন হয়ে পড়েছে।

এসব সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের কিছু করতে পারছেন না ব্যবহারকারীরা, যার ফলে বিপাকে পড়েছেন তারা।

এদিকে ফেসবুক তাদের ওয়েবসাইটে একটি বার্তায় বলেছে, ‘দুঃখিত, কিছু ভুল হয়েছে। আমরা এটি নিয়ে কাজ করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটি ঠিক করে নেব।’

এছাড়া হোয়াটসঅ্যাপ ক্ষতি স্বীকারকরে টুইট বর্তায় জানায়, আমরা সচেতন যে এই মুহুর্তে কিছু লোক হোয়াটসঅ্যাপে সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা জিনিসগুলিকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর জন্য কাজ করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব এখানে একটি আপডেট পাঠাব।

আপনার ধৈর্য্যের জন্য ধন্যবাদ!

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন