২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৯:০১

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছায় নগদ টাকা ও জুয়ার সরঞ্জামসহ ৫ জুয়াড়ী আটক

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২১

  • শেয়ার করুন

পাইকগাছা থানাপুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে নগদ টাকা ও জুয়ার সরঞ্জামসহ ৫ জুয়াড়ীকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এস.আই) তানজির হোসেন জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কালিদাসপুরে ইউনিয়ন পরিষদের পিছনে টাকা দিয়ে জুয়া খেলছিল। গোপন সংবাদে সহকারী উপ-পুলিশ পরিদর্শক পলাশ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এ সময় রামনগর গ্রামের নেয়ামত গাজীর ছেলে আরিফুল গাজী (৩০), আশাশুনি উপজেলার দরগাপুর গ্রামের ইন্তাজ গাজীর ছেলে নজরুল গাজী (৩২), নওশের গাজীর ছেলে আসলাম গাজী (৩২), আবু মুসা সরদারের ছেলে নাজমুল হাসান (২৪), সামাদ গাজীর ছেলে কেনা গাজী (২৭) কে আটক করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ওসি এজাজ শফী জানান, তাদেরকে আইনী প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন