৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৫:৫৬

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

খুলনা বিভাগে করোনা আক্রান্ত লাখ ছাড়াল

প্রকাশিত: আগস্ট ৯, ২০২১

  • শেয়ার করুন

তথ্য ডেস্ক : খুলনা বিভাগের ১০ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা লাখ ছাড়িয়েছে।
খুলনা বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৯১১ জন। এ নিয়ে বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪০৫ জন।
সোমবার (৯ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৮ আগস্ট) বিভাগে ২৮ জনের মৃত্যু এবং ৬১২ জনের করোনা শনাক্ত হয়েছিল।
স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে খুলনায় ৩ জন, ঝিনাইদহে ২ জন, যশোরে ৫ জন, বাগেরহাটে ২ জন, সাতক্ষীরায় ১ জন, চুয়াডাঙ্গাং ১ জন রয়েছেন। মাগুরা, মেহেরপুর এবং নড়াইলে কেউ মারা যায়নি।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ৪০৫ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৬৮১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ৫৫২ জন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন