২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,ভোর ৫:৫০

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

কোভিড ভ্যাকসিন: খুলনা নগরীতে প্রথম দফায় লক্ষাধিক মানুষকে গণটিকা

প্রকাশিত: আগস্ট ৪, ২০২১

  • শেয়ার করুন

করোনা প্রতিরোধে খুলনা মহানগরী এলাকায় প্রথম দফায় এক লাখ ১৬ হাজার ৬শ’ মানুষকে টিকা দেওয়া হবে।
১৮ বছরের উর্দ্ধে নারী পুরুষ টিকার সুযোগ পাবেন। আগামী ৭ থেকে ১২ আগস্ট খুলনা সিটি কর্পোরেশন এলাকায় গণটিকার প্রথম দফা কার্যক্রম শুরু হচ্ছে।

হাসপাতালের চাপ কমাতে টিকাদান কার্যক্রম দ্রুততম করতে কেসিসির ৩১টি ওয়ার্ডের প্রতিটিতে ৩টি করে কেন্দ্রে এ কর্মসূচি শুরু হবে। এখানে শুধুমাত্র মর্ডানার টিকা দেওয়া হবে। ওয়ার্ড অফিস ছাড়াও প্রাথমিক বিদ্যালয় ও কাউন্সিলরের পছন্দমত জায়গায় কেন্দ্র খোলা হবে।প্রতিটি কেন্দ্রে ২জন ভ্যাক্সিনেটর ও তিনজন স্বেচ্ছাসেবক থাকবেন।

কেসিসির নিয়ন্ত্রণে ২৪ হাজার ৩৯ ডোজ মর্ডানার টিকা মজুদ রয়েছে। আজ বুধবার সকাল থেকে নগরবাসীকে অবহিত করতে মাইকিং করা হচ্ছে। নগরবাসী দ্রততম সময়ের মধ্যে টিকা নিতে জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে।

সকাল ৯টা-বেলা ৩টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। স্বাস্থ্যবিধি মেনে তিন ফুট দুরত্বে অবস্থান করে কেন্দ্রে আসতে কেসিসির পক্ষ থেকে নগরবাসীকে অনুরোধ করা হয়েছে।সাথে আনতে হবে,জাতীয় পরিচয়পত্রের মুল ও ফটোকপি। শনিবার নাগাদ নগর স্বাস্থ্যভবন, খালিশপুর লাল হাসপাতাল, দৌলতপুরস্থ স্বাস্থ্য কেন্দ্র ও তালতলা হাসপাতাল থেকে ভ্যাক্সিন সরবরাহ করা হবে।

কেসিসির স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার হালদার জানান, প্রতিটি কেন্দ্রে কমপক্ষে প্রতিদিন ২শ’ নারী পুরুষকে টিকা দেওয়া হবে। সে হিসেবে ১২ আগস্ট পর্যন্ত এক লাখ ১১ হাজার ৬শ’ নগরবাসী এ সুযোগ পাবেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন