৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সন্ধ্যা ৭:৫৮

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

‘পরিস্থিতি বিবেচনায় সাতক্ষীরা, রাজশাহী ও খুলনাতে লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত’

প্রকাশিত: মে ২৯, ২০২১

  • শেয়ার করুন

পরিস্থিতি বিবেচনায় সাতক্ষীরা, রাজশাহী ও খুলনাতে লকডাউন দেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম। সরকার এখনও তাদেরকে সিদ্ধান্ত দেয়নি বলেও জানান তিনি।

মোহাম্মদ খুরশিদ আলম বলেন, চাঁপাইনবাবগঞ্জে যখন সংক্রমণের হার অনেক বেড়ে গেল তখন সেখানে লকডাউন দেওয়া হয়েছে। সেখানে প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ সংক্রমণ হার বাড়ার পর লকডাউন দেওয়া হয়েছে। এর আশেপাশের জেলা যেমন সাতক্ষীরা, কুষ্টিয়া, রাজশাহী ও খুলনাতেও সংক্রমণের হার বাড়ছে। তবে এখনও সেখানে সংক্রমণের হার শতকরা ২০ এর নিচে অথবা গড়ে ২০ এর মতো।

আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, চিন্তা করছি সেখানে লকডাউন দেওয়া হবে কিনা। দেখা যাক কী হয়- যোগ করেন তিনি।

অধ্যাপক খুরশিদ আলম বলেন, ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট পাওয়া গেছে এমন আটজন রয়েছে চাঁপাইনবাবগঞ্জের। তাদের প্রত্যেকের ভারতে ভ্রমণের ইতিহাস রয়েছে। কিন্তু তারা সবাই ভালো আছেন। তবে লকডাউন করতে হবে যদি সংক্রমণের হার অনেক বেড়ে যায়, তবে এখন পর্যন্ত অন্যান্য জেলাতে সেভাবে আমরা দেখছি না।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন