২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১১:১৫

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনা বিভাগের ৮ টিসহ ৬১ পৌরসভায় ভোট ১৬ জানুয়ারি

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২০

  • শেয়ার করুন

দ্বিতীয় দফায় ৬১টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার (২ ডিসেম্বর) ঘোষিত তফসিল অনুযায়ী, পৌরসভাগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি। এরমধ্যে খুলনা বিভাগের আটটি পৌরসভার নাম প্রকাশ করেছে ইসি।

এ দফায় ৬১ পৌরসভার মধ্যে ইভিএমে ভোটগ্রহণ হবে ২৯টিতে। বাকি ৩২টি পৌরসভায় ভোট হবে ব্যালটের মাধ্যমে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর। ২২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই। প্রার্থীতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর। এসব তথ্য নিশ্চিত করেছেন ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর।

নির্বাচন কমিশন তথ্য অনুযায়ী এ দফায় খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার কুষ্টিয়া, মিরপুর, ভেড়ামারা ও কুমারখালী পৌরসভা, মাগুরা জেলার মাগুরা পৌরসভা, মেহেরপুর জেলার গাংনী পৌরসভা, ঝিনাইদহ জেলার শৈলকুপা পৌরসভা ও বাগেরহাট জেলার মোংলাপোর্ট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

এছাড়া ডিসেম্বরের শেষ নাগাদ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলেও জানান ইসি সচিব।

করোনাভাইরাস মহামারীর মধ্যে এবার চার ধাপে পৌর নির্বাচন করতে চায় ইসি। এ নিয়ে দুই ধাপের তফসিল ঘোষণা করা হল। প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ইভিএমে ২৮ ডিসেম্বর ভোটের তফসিল আগেই দেওয়া হয়েছে।

দেশে মোট পৌরসভা ৩২৯টি। আইন অনুযায়ী, মেয়াদ শেষের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যেই পৌরসভার ভোট করতে হয়।

স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে ভোট হয় পৌরসভায়। সেবার ২০টি দল ভোটে অংশ নেয়। সবশেষ ২০১৫ সালে ২৪ নভেম্বর পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ৩৬ দিন সময় দিয়ে ভোটের তারিখ দেওয়া হয় ৩০ ডিসেম্বর। এক দিনে ভোট হয় ২৩৪টি পৌরসভায়। বাকিগুলোয় মেয়াদোত্তীর্ণের তারিখ বিবেচনায় ও বিভিন্ন জটিলতা সেরে ভোট হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন