২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,বিকাল ৩:৩৬

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

পাইকগাছায় টাকা, তাসখেলার সরঞ্জমসহ ৭ জুয়াড়ী আটক!

প্রকাশিত: জুলাই ৯, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছা: পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে টাকা, তাসখেলার সরঞ্জামসহ ৭ জুয়াড়ী কে আটক করেছে। মঙ্গলবার রাতে চাদখালী ইউনিয়নের দেবদুয়ারের একটি লিজ ঘেরের বাসা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে ।

অাটককৃতদের বুধবার দুপুরে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট অাদালতে প্রেরন করা হয়েছে।

জানা যায়, পাইকগাছা থানার এসআই অনিষ মন্ডলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ারের আবুজরের লীজ ঘেরের বাসা থেকে তাস, টাকা ও জুয়ার সরঞ্জামসহ ৭ জুয়াড়ী কে আটক করে।

আটককৃতরা হলো দেবদুয়ার গ্ৰামের আজিজ মোল্লার ছেলে রাসেদ মোল্যা, জামাল সরদারের ছেলে সাইদ, হাকিম সরদারের ছেলে রাসেল, লতিফ গাজীর ছেলে মোজাত আলী, ইউনুস সরদারের ছেলে মুক্তাজুল, খোকন গাজীর ছেলে কালু গাজী ও শেখ শওকত আলীর ছেলে নাইম। জুয়াড়ীদের নামে এস আই অনিষ মন্ডল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। মামলা নং ১০ তাং ৮/৭/২০ ।

ওসি এজাজ শফী জানান, জুয়াড়ী দের নামে নিয়মিত মামলা রুজু করে আসামীদের আদালতে পাঠানো হয়েছে ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন