৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৯:২৫

বুড়িগোয়ালিনী ও গাবুরাতে বৃষ্টির পানি সংরক্ষণাধারের উদ্বোধন

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৬

  • শেয়ার করুন

শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় ইউনিয়ন বুড়িগোয়ালিনী ও গাবুরাতে বৃষ্টির পানি সংরক্ষণাধারের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় বুড়িগোয়ালিনী দাতিনাখালী গ্রামের আলেখ মোড়ে ও গাবুরা ইউনিয়নের দৃষ্টিনন্দন এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ সংরক্ষণাধারের উদ্বোধন করা হয়।

জে আই জেট এর অর্থায়নে বেসরকারি সংস্থা লির্ডাসের বাস্তবায়নে দুইটা ইউনিয়নে ৩০ হাজার লিটার করে দুইটা পানির প্ল্যান্ট স্থাপন করা হয়েছে।

লিডার্সের ট্রেনিং এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার বিকাশ মন্ডলের সঞ্চালনায়
দাতিনাখালী বনজ সম্পদ ব্যবহারকারী দল শাপলা দলের সহ- সভাপতি সাহিদা খাতুনের সভাপতিত্বে

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন, লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি এম এ হালিম, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অতিথিরা বলেন, উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। বিশেষ করে শুষ্ক মৌসুমে নিরাপদ খাবার পানির অভাবে স্থানীয় বাসিন্দাদের নানা ধরনের দুর্ভোগ পোহাতে হয়। এমন পরিস্থিতিতে বৃষ্টির পানি সংরক্ষণাধার স্থাপন স্থানীয় মানুষের জন্য নিরাপদ পানির বিকল্প উৎস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে বর্ষা মৌসুমে পানি ধরে রেখে পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা সম্ভব হবে। এতে সুপেয় পানির সংকট মোকাবিলার পাশাপাশি ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমাতেও সহায়ক হবে এ উদ্যোগ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন