১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,বিকাল ৪:১৫

শিরোনাম
৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা

সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৬

  • শেয়ার করুন
আলী আজীম, মোংলা : সুন্দরবনে কুখ্যাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার (১২ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
গত রোববার (১১ অক্টোবর) দুপুরে খুলনার দাকোপ থানার শিপসা নদীর আরবানিয়া খালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বনের ভেতরে পালিয়ে যায় দস্যুরা।
উদ্ধার হওয়া জেলেরা হলেন—পাইকগাছা উপজেলার মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) ও ইমামুল মল্লিক (২২)।
কোস্ট গার্ড জানায়, গত ১০ অক্টোবর মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনে গেলে সম্রাট বাহিনীর সদস্যরা তাঁদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন চালায়। গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান কোষ্ট গার্ডের এ কর্মকর্তা।
ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন