৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,বিকাল ৫:৪১

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

মোংলা বন্দরে ৩ নম্বর সংকেত বহাল, সারবাহী জাহাজের কাজ বন্ধ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪

  • শেয়ার করুন

আবুল হাসান, মোংলা : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে শনিবারও (১৪ সেপ্টেম্বর) মোংলা বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। লঘুচাপ পরবর্তী নিমৃনচাপের ফলে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল থেকে মোংলাসহ সুন্দরবন উপকূলে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ভারী বৃষ্টিতে সম্পূর্ণ বন্ধ রয়েছে বন্দরে অবস্থানরত দুটি সারবাহী জাহাজের পণ্য খালাস ও পরিবহণের কাজ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, এমভি অপরাজিতা এবং এমভি ওয়েকু হোলিও জাহাজ দুটিতে শুক্রবার রাত সার খালাস বন্ধ রয়েছে। জাহাজ দুটিতে বিদেশ থেকে ৩৬ হাজার ৩০০ মেট্রিকটন সার আমদানি করা হয়েছে। দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সার খালাস করা যাচ্ছে না। তবে স্বাভাবিক রয়েছে বন্দরে অবস্থানরত অন্য পাঁচটি বাণিজ্যিক জাহাজের পণ্য ওটানামার কাজ।

এদিকে গত ২৪ঘন্টায় মোংলায় ৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মোঃ হারুন অর রশিদ বলেন, নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত ও ঝড়ো বাতাস আগামী কয়েকদিন ধরেই অব্যাহত থাকবে।

অপরদিকে টানা ভারী বর্ষনে এখানকার জনজীবনে তার বিরুপ প্রভাব পড়তে শুরু করেছে। বৃষ্টির পানিতে নিচু এলাকায় জলাবদ্ধতাসহ চিংড়ির তলিয়ে ক্ষতির আশংকায় স্থানীয়রা। এছাড়া এক ধরণের বৈরী আবহাওয়া বিরাজ করায় লোকজনের স্বাভাবিক কাজ-কর্মও বিঘ্নিত হচ্ছে। শহরে দোকাটপাট খুলেছে কম, তাই কম লোকজনও। তবে এতে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুরেরা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন