২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৪:১৩

শিরোনাম
খুলনায় ট্রাস্টি বোর্ডের বিরোধে অস্থির নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, অনিশ্চয়তায় তিন হাজার শিক্ষার্থী একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির

ডিজাস্টার ম্যানেজমেন্ট জার্নালিস্ট ফোরামের সভাপতি পিন্নু সম্পাদক আরিফ

প্রকাশিত: জুন ৩, ২০২৪

  • শেয়ার করুন

ডিজাস্টার ম্যানেজমেন্ট জার্নালিস্ট ফোরাম (ডিএমজেএফ)-এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশেষ প্রতিনিধি মাইনুল হোসেন পিন্নু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ভোরের পাতার জ্যৈষ্ঠ প্রতিবেদক আরিফুর রহমান।

আজ সোমবার (৩ জুন) দুপুরে এ কমিটির গঠন করা হয়। আগামী দুই বছর এ কমিটি দায়িত্ব পালন করবে। কমিটিতে সহ-সভাপতি হিসেবে সময় টিভির সিনিয়র রিপোর্টার আতাউর রহমান রাইহান ও মানব কন্ঠের জাহাঙ্গীর কিরণ, সাংগঠনিক সম্পাদক হিসেবে বিটিভির মাসুদ রানা, যুগ্ম সম্পাদক হিসেবে সংবাদ প্রতিদিনের মিঠুন সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে ঢাকা পোস্টের মুছা মল্লিক, দপ্তর সম্পাদক হিসেবে বনিক বার্তার আল ফাতাহ মামুন দায়িত্ব পেয়েছেন।

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে আরও রয়েছেন–বাংলা নিউজের সিনিয়র রিপোর্টার গৌতম চন্দ্র ঘোষ, দৈনিক ইনকিলাবের পঞ্চায়েত হাবিব, বাংলাদেশ সংবাদ সংস্থার মহসিন ব্যাপারী, মাই টিভির সাইদুর রহমান আবির, নিউজ টুয়েন্টিফোরের মাসুদ সুমন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শাহাদাত স্বপন, সংবাদের জাহিদা পারভেজ ছন্দা, দেশ টিভির এম এ আজিম এবং প্রতিদিনের বাংলাদেশের দীপক দেব।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন