২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১:৪৬

শিরোনাম
পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না

সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর ঘর পেলো ৬০৫ পরিবার

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৩

  • শেয়ার করুন

সাতক্ষীরা প্রতিনিধি : আজ সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর আশ্রায়ন-২ প্রকল্পের অধীনে চলমান কর্মসূচির চতুর্থ পর্যায়ে (২য়) ধাপে সাতক্ষীরায় ৬০৫টি পরিবারকে ২শতাংশ জমিসহ ঘর ও ঘরের চাবি হস্তান্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

আনুষ্ঠানিক ভাবে সারাদেশের ন্যায় সাতক্ষীরা জেলায় উদ্বোধন শেষে সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী অফিসার জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবার উপকারভোগীদের হাতে ঘরের চাবি, জমির দলিলসহ অন্যান্য কাগজপত্র তুলে দেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আতিকুল ইসলাম, সদর সহকারি কমিশনার (ভূমি) সুমনা আইরিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক,সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.মনির হোসেন এছাড়া প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, উপকারভোগীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন