২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ২:৪২

শিরোনাম
পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না

ফকিরহাটে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩

  • শেয়ার করুন

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে অসহায় ও দুঃস্থ্য প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সেলাই মেশিন ও অর্থ প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (৮ আগষ্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে এক অনুষ্ঠানে উপরোক্ত সেলাই মেশিন বিতরন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন, বেতাগা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আবু বকর, শিক্ষক শেখ আ. সাত্তার, মাদ্রাসা সুপার আবু বকর সিদ্দিক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রহলাদ চন্দ্র দেবনাথ প্রমূখ। অনুষ্ঠানে ৬জন নারীকে সেলাই মেশিন ও ৪জন নারীকে ৮হাজার টাকা নগদের মাধ্যমে প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমানের পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, গনমাধ্যমকর্মী ও সূধিজন উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন