২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১০:১৭

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

বজ্রপাতে একসঙ্গে ৮ জনের মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২২

  • শেয়ার করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে ৮ কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৬ জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বজ্রপাতে নিহত ও আহতরা সবাই কৃষি শ্রমিক বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন,উপজেলার শিবপুর গ্রামের মোকাম হোসেন (৬০), মোন্নাফ হোসেন (১৮), শমসের আলী(৬২), শাহিন (৩২), আক্তার হোসেন (৬০) এবং মাটিকোড়া গ্রামের আব্দুল কুদ্দুস (৬০) ও শাহ আলম (৪২) ও ঋতু খাতুন (১৪)।

পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজের বরাত দিয়ে উল্লাপাড়া থানার ওসি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে মাটিকোড়া দক্ষিণপাড়া গ্রামের পাশের একটি জমিতে রোপা-আমনের চারা রোপণ করছিলেন শ্রমিকরা। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা মাঠের মধ্যে অবস্থিত একটি শ্যালো ঘরে গিয়ে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ৮ শ্রমিকের মৃত্যু হয়। আহত হয় আরও অন্তত ৬ জন।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন