২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৭:১৮

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

ফেসবুক-বিভ্রাটে ৬ ঘণ্টায় ৬০০ কোটি ডলার হারালেন মার্ক জাকারবার্গ

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১

  • শেয়ার করুন

মাত্র কয়েক ঘণ্টা ফেসবুক বন্ধ থাকায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্ক বড় ধাক্কা খেয়েছেন। একদিনেই তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় ৬০০ কোটি ডলার কমে গেছে। বড় ধরনের এই আর্থিত ক্ষতির কারণে বিশ্বের ধনী ব্যক্তির তালিকায়ও পিছিয়ে গেছেন তিনি। ফোর্বসের তালিকা অনুযায়ী, বর্তমানে তিনি বিশ্বের ৬ষ্ঠ ধনী ব্যক্তি হিসেবে জায়গা করে নিয়েছেন।

সোমবার রাতে টানা ৬ ঘণ্টা ডাউন থাকার পর সচল হয় জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম। জুকারবার্গের ব্যক্তিগত ক্ষতির পাশাপাশি ফেসবুকের ক্ষতি হয়েছে প্রায় ৬ কোটি ডলার। কয়েক ঘণ্টা অফলাইনে থাকায় এই সামাজিক নেটওয়ার্ক সাইট প্রতি সেকেন্ডে হাজার হাজার ডলার হারিয়েছে। একই সময়ে ফেসবুকের শেয়ারের মূল্য কমেছে ৪ দশমিক ৮ শতাংশ।

বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি সোমবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার পর থেকে বাংলাদেশেও ফেসবুকের মালিকানাধীন সাইটগুলো অচল হয়ে পড়ে। বিভিন্ন সাইট বা অনলাইন সেবা বিপর্যস্ত হলে তা নিয়ে তথ্য প্রকাশ করা ডাউন ডিটেকটরের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সারাবিশ্ব থেকে এসময়ের মধ্যে ১০.৬ মিলিয়ন রিপোর্ট করা হয়েছে।

আমেরিকার বহুমাত্রিক ব্যবসায়িক সাময়িকী ফরচুন এবং স্নোপস নামের একটি ওয়েবসাইট বলছে, তাদের ধারণা দীর্ঘ সময় বিভ্রাটের কারণে ইতোমধ্যেই কমপক্ষে ৬ কোটি ডলার হারিয়েছে বিশ্বের বৃহত্তম এই সামাজিক নেটওয়ার্ক।

কিছুদিন আগেই ফেসবুক তাদের দ্বিতীয় প্রান্তিকের আয় ঘোষণা করেছে। তিন মাসে তাদের আয় ছিল ২ হাজার ৯শ কোটি ডলার। এর মানে দাঁড়ায় প্রতিদিন ফেসবুকের আয় ছিল ৩১ দশমিক ৯৬ কোটি ডলার, প্রতি ঘণ্টায় ১ দশমিক ৩৩ কোটি ডলার, প্রতি মিনিটে ২ লাখ ২০ হাজার ডলার এবং প্রতি সেকেন্ডে ৩ হাজার ৭শ ডলার।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন