৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৪:৩৩

শিরোনাম
মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন

বাগেরহাটের টিকে গ্রুপের প্লাইউড ফ্যাক্টরীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২১

  • শেয়ার করুন

বাগেরহাটে টিকে গ্রুপের প্লাইউড ফ্যাক্টরি গ্রিন বোর্ড অ্যান্ড ফাইবার মিলস লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুরে অবস্থিত প্লাইউড তৈরির ফ্যাক্টরিতে আগুন ধরে।

বাগেরহাটে টিকে গ্রুপের প্লাইউড ফ্যাক্টরীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার সকাল ৯টার দিকে এলাকাবাসী আগুনের কুন্ডলী আকারে ধোয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। সকাল সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস। তবে কিভাবে এই আগুন লেগেছে তা এখনও জানতে পারেনি ফায়ার সার্ভিস। হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না বলেও জানায় তারা।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় তিনি জানান, বাগেরহাটের যাত্রাপুর বাজারের নিকট টিকে গ্রুপের প্লাইউড ফ্যাক্টরী গ্রীন বোর্ড এন্ড ফাইবার মিলস লিমিটেডে সকালে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।

তিনি আরও বলেন, আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। এই অবস্থায় ক্ষয়ক্ষতি ও হতাহতের ব্যাপারে এখনো নিশ্চিত করে বলা সম্ভব নয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো ফ্লোরগুলোতে হতাহতের তল্লাশিতে রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন