২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,ভোর ৫:২৭

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

প্যারিসে পৌঁছেছেন মেসি, লাল গালিচা সংবর্ধনা

প্রকাশিত: আগস্ট ১০, ২০২১

  • শেয়ার করুন

ফ্রান্সের প্যারিসে পৌঁছলেন লিওনেল মেসি। পিএসজির সঙ্গে চুক্তি করতে প্যারিস সেইন্ট জার্মেইতে যোগ দিচ্ছেন বিশ্বসেরা ফুটবলার মেসি।

মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় প্যারিসে পৌঁছেছেন মেসি। এর আগে বিকেল পাঁচটার দিকে পরিবারকে নিয়ে বার্সেলোনা ছাড়েন আর্জেন্টাইন তারকা।

দিনভর গুঞ্জন ও সম্ভাবনার নানান খবরের পর মেসির যোগ দেওয়ার খবর জানিয়ে দেয় পিএসজি। ১৩ সেকেন্ডের ভিডিওতে মেসির আগমন ও চুক্তি স্বাক্ষরের সব ইঙ্গিত স্পষ্ট। সেই সঙ্গে তার জেতা ছয় ব্যালন ডি’অরের সঙ্গে ব্যাকগ্রাউন্ডে আইফেল টাওয়ার দেখা যাচ্ছে ভিডিওতে। আছে পার্ক দেস প্রিন্সেসে তার আগমন ও পিএসজির ড্রেসিং রুমের ছায়াচিত্র। মঙ্গলবার বাংলাদেশ সময় পিএসজি কর্তৃপক্ষ এক টুইটে জানান, ‘মেসি প্যারিস সেন্ট জার্মেইনের নতুন খেলোয়াড়।’ ক্লাবটি আরও জানায়, ১০ নম্বর জার্সি পাচ্ছেন না মেসি।

এদিকে, মেসিকে বরণ করতে ক্লাবটির সামনে লাল গালিচা সংবর্ধনার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। মেসিকে দেখতে প্যারিসের বিমানবন্দরের সামনে জড়ো হতে থাকেন পিএসজি সমর্থকরা। ‘মেসি’, ‘মেসি’ চিৎকারে বিমানবন্দর এলাকা মাতিয়ে তুলেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেসব ভিডিও। মেসির জন্য প্যারিস বিমানবন্দরে লাল গালিচাও বিছানো হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন