২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ২:৫৮

শিরোনাম
পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না

বয়স ৩০ হলেই নেয়া যাবে টিকা

প্রকাশিত: জুলাই ১৯, ২০২১

  • শেয়ার করুন

মহামারি করোনাভাইরাসের টিকা নেয়ার বয়স আরও পাঁচ বছর কমিয়েছে সরকার। এখন থেকে ৩০ বছর বয়স হলেই নেয়া যাবে এই টিকা। ইতিমধ্যে ৩০ বছর বয়সীদের টিকা গ্রহণের নিবন্ধন শুরু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

দেশে গত ফেব্রুয়ারিতে গণটিকাদান শুরু হওয়ার পর ৪০ বছরের বেশি বয়সীদের টিকা দেয়া হয়। সম্প্রতি তা আরও পাঁচ বছর কমিয়ে ৩৫ করা হয়। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানালো, আরও পাঁচ বছর কমিয়ে এখন টিকা নেয়ার সর্বনিম্ন বয়স নির্ধারণ করা হয়েছে ৩০ বছর।

করোনার সংক্রমণ রোধে বেশিসংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে সর্বনিম্ন বয়স ১৮ বছর করার সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও জানিয়েছেন, পর্যায়ক্রমে টিকা গ্রহণের বয়সসীমা ১৮ করার কথা ভাবছে সরকার।

টিকার সংকটে মাঝে গণটিকাদান বন্ধ থাকলেও চলতি মাসের শুরুতে জোরেশোরে শুরু হয় গণটিকাদান। সরকারের লক্ষ্য, দ্রুত সময়ে দেশের বেশির ভাগ মানুষকে টিকার আওতায় নিয়ে আসা। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, সবাই যেন টিকা পান সেই চেষ্টা করছে সরকার।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন