২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৩:৩২

শিরোনাম
খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম

২৫ এপ্রিল থেকে দোকান-শপিং মল খোলার প্রজ্ঞাপন জারি

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২১

  • শেয়ার করুন

আগামী রবিবার (২৫ এপ্রিল) থেকে সব দোকান-শপিং মল খুলে দেওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকান ও শপিং মল খোলা রাখার নির্দেশনা দিয়ে শুক্রবার (২৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে আরও বলা হয়, ব্যাপক সংখ্যক মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে এ নির্দেশনা জারি করা হলো।

দোকানপাট, বিপনীবিতান খোলা রাখার সিদ্ধান্ত দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। তিনি বলেন, কিছুক্ষণ আগে দোকান খোলার ব্যাপারে সরকার প্রজ্ঞাপন জারি করেছে। এ কারণে দোকান মালিক সমিতির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন।

এর আগে গত রবিবার প্রয়োজনীয় সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ২২ এপ্রিল থেকে মার্কেট, দোকান ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানায় বাংলাদেশ দোকান মালিক সমিতি। একই সঙ্গে তারা শ্রমিক-কর্মচারীদের দুই মাসের বেতন ও বোনাস বাবদ মোট ৯৬ হাজার ৭০৮ কোটি টাকার অর্ধেক ৪৮ হাজার ৩৫৪ কোটি টাকা ঈদের আগে ঋণ প্রণোদনা হিসেবে ক্ষুদ্র ব্যবসায়ীদের দেওয়ার দাবি জানায়। এছাড়া দেশের সার্বিক অর্থনৈতিক অচলাবস্থা দূর করার লক্ষ্যে আগামী তিন মাসের মধ্যে পুরো দেশকে ভ্যাকসিনেশনের আওতায় আনারও দাবি জানায়।

উল্লেখ্য গত ১৪ এপ্রিল থেকে জারি করা কঠোর লকডাউন আগামী ২৭ এপ্রিল মধ্যরাত পর্যন্ত চলবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন