৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১০:৫৩

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

কপিলমুনিতে অগ্নিকান্ডে দুটি দোকানের মালামাল ভষ্মীভূত

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২১

  • শেয়ার করুন

এ কে আজাদ, কপিলমুনি প্রতিনিধিঃ

কপিলমুনিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে দু’টি দোকান সম্পূর্ণ ভষ্মিভূত হয়েছে। সোমবার রাত আনুমানিক ৯ টার দিকে আগুন লেগে সদরের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন শশাঙ্ক ও বাপ্পীর মুদি দোকানের সকল মালামাল পুড়ে ভষ্মীভূত হয়। তাৎক্ষণিক স্থানীয়দের প্রচেষ্টায় প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে।

খবর পেয়ে রাত সাড়ে ১০ টার দিকে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌছানোর আগেই দু’টি দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ খবর পেয়ে ছুটে আসেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানান, দোকানের বৈদ্যুতিক মিটার থেকে সর্টসার্কিট হয়ে আগুন লাগতে পারে। এরপর পর্যাক্রমে দোকানের তেলের ব্যারেলে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক স্থানীয়দের শতশত স্বেচ্ছাসেবীরা কপোতাক্ষ নদী থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

আগুণ নিয়ন্ত্রনে না আসলে আশ-পাশের আরো দোকানে আগুন ছড়িয়ে পড়ে আরো বড় ধরনের ক্ষতি হতে পারত। তবে কোন হতাহতের ঘটনা না ঘটলেও ঠিক কি পরিমাণ ক্ষতিসাধন হয়েছে এখন পর্যন্ত তা জানা সম্ভব হয়নি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন