২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১০:০১

শিরোনাম
খুলনায় ট্রাস্টি বোর্ডের বিরোধে অস্থির নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, অনিশ্চয়তায় তিন হাজার শিক্ষার্থী একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির

বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২০

  • শেয়ার করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মালবাহী একটি ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে সিলেট যাওয়ার পথে শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় লাইনচ্যুত হয় মালবাহী ট্রেনটি।

শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাখওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মালবাহী ট্রেনটির সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। তারা এসে উদ্ধার কাজ শেষ করার পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক হবে। তবে লাইন দিয়ে ট্রেন চলাচল করতে কত সময় লাগতে পারে সে বিষয়ে কিছুই জানাতে পারেননি তিনি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন