৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৮:৩৩

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

গাজীপুরে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল বাস, প্রাণ গেল ২ জনের

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২০

  • শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈরে একটি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসের ২ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার ভোরে কালিয়াকৈর কলেজ গেট রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাসুদ রানা (৩৫) ও রহিমা আক্তার (৪০)। আহতরা হলেন- মানিক, হারুন ও কামরুল। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা নীলসাগর ট্রেনটি ভোরে গাজীপুরের কালিয়াকৈর অতিক্রম করছিল। পথে কালিয়াকৈর উপজেলার কলেজগেট রেলক্রসিং অতিক্রম করার সময় জালালাবাদ পরিবহনের একটি বাসকে (ঢাকা মেট্রো ব-১৪-৯২০৩) ধাক্কা দেয়। এ সময় ট্রেনটি বাসটিকে প্রায় আধা কিলোমিটার টেনে-হিঁচড়ে নিয়ে যায়।

জানা গেছে, বাসটি নেত্রকোনা থেকে ইটভাটার শ্রমিকদের নিয়ে গাজীপুর এসেছিল। তাদের নামিয়ে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

নীলসাগর ট্রেনের পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ক্রসিংবার না নামানোয় বাসটি হঠাৎ করেই রেললাইনের ওপর উঠে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। দূর থেকে এ দৃশ্য দেখে ট্রেনের গতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন চালক।  দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রেনের ইঞ্জিনের সামনে আটকে থাকা বাসটি সরিয়ে ফেললে সকাল ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন