৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,বিকাল ৫:২৯

শিরোনাম
খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

২৫ ডিসেম্বর নির্বাচন ভোমরা বন্দরের দু’টি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষনা 

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১

  • শেয়ার করুন

এম জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা(সাতক্ষীরা)ঃ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের দু’টি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন করার লক্ষ্যে গত ২৪ নভেম্বর ২০২১ নিবন্ধিত ১৯৬৪ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সালেক ও ১৭২২ নিবন্ধিত শ্রমিক ইউনিয়নের সভাপতি মহিদুল ইসলামের সভাপতিত্বে দু’টি পৃথক সাধারন সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এ সভায় ১৯৬৪ শ্রমিক ইউনিয়নের সকল শ্রমিক দের সম্মতিতে ছাইফুল করিম সাবু প্রধান নির্বাচন কমিশনার, দেলোয়ার হোসেন সহকারী নির্বাচন কমিশনার এবং লুৎফর রহমানকে সহযোগী নির্বাচন কমিশনার হিসাবে নির্বাচিত করা হয়। একই সাথে ১৭২২ শ্রমিক ইউনিয়নের সকল শ্রমিকদের সম্মতিতে মোস্তাফিজুর রহমান নাসিমকে প্রধান নির্বাচন কমিশনার, দিপংকর ঘোষ ও আসাদুল ইসলামকে সহকারী নির্বাচন কমিশনার হিসাবে নির্বাচিত করা হয়। নির্বাচন কমিশন কার্যালয় থেকে সোমবার সকালে ১৯৬৪ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ও ১৭২২ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ২০২১ সালের ত্রি-বার্ষিক নির্বাচনের নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে। ঘোষিত নির্বাচনী তফসিলে বলা হয়েছে, সোমবার(২৯ নভেম্বর ২০২১) খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহন, ৪ ডিসেম্বর শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৫ ডিসেম্বর রবিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে মনোনয়নপত্র দাখিল, ৯ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই ও প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ, ১১ ডিসেম্বর শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত প্রার্থীর আপিল আবেদন শুনানী, ১৩ ডিসেম্বর সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার, ১৫ ডিসেম্বর বুধবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত প্রতীক বরাদ্দ, এবং ২৫ ডিসেম্বর শনিবার সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন