৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,দুপুর ২:০৯

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

১৪ জুলাইয়ের পরও থাকছে বিধিনিষেধ

প্রকাশিত: জুলাই ১২, ২০২১

  • শেয়ার করুন

১৪ জুলাইয়ের পরও বিধিনিষেধ থাকছে। তবে ঈদ এবং অর্থনৈতিক দিক বিবেচনা করে কিছুটা শৈথিল্য থাকবে। এ বিষয়ে আজ সোমবার (১২ জুলাই) রাতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, করোনারসংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সরকার বিধিনিষেধ বাস্তবায়নের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে। এবারের করোনার সংক্রমণ খুবই আশঙ্কাজনক। ১৪ জুলাইয়ের পরের সময়ও খুবই গুরুত্বপূর্ণ। করোনার সংক্রমণ কমাতে চাইলে বিভিন্ন পর্যায়ে বিধিনিষেধের প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, সামনে ঈদ ও কোরবানির হাট বসবে। ঈদ ও হাটে সংক্রমণ নিয়ন্ত্রণ করাই আমাদের মূল লক্ষ্য। হাটগুলোকে কত সুনিয়ন্ত্রিতভাবে করতে পারি সেটা নিয়ে চিন্তা করা হচ্ছে।
হাটগুলো নিরাপদ ও খোলা জায়গায় করার চেষ্টা হবে। প্রতি হাটে তিনটি গেট থাকতে পারে। একটি দিয়ে ক্রেতারা ঢুকে পশু কিনে অন্য গেটে বের হবেন। আরেকটি গেট দিয়ে কোরবানির পশু ঢোকানো হবে।

তিনি বলেন, হাটে নির্দিষ্ট সংখ্যক ক্রেতা স্বাস্থবিধি মেনে ঢুকতে পারবেন। সংক্রমণ ও মৃত্যু মাথায় রেখেই হাটে আসতে হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা গতবার ডিজিটাল হাটকে ২৫ শতাংশ সফল করেছি। এবার অনলাইনের হাটগুলো জনপ্রিয় করতে জোর দিচ্ছি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন