৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ২:৫৮

শিরোনাম
খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

হাঁড়দ্দহা ১নং ওয়ার্ডে ত্রিমুখী মেম্বর প্রার্থীদের মধ্যে সিংহভাগ ভোটার আশাবুরের পক্ষে

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১

  • শেয়ার করুন

এম. জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা, সাতক্ষীরা ঃ

প্রতীক্ষার চারদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে সাতক্ষীরা সদর উপজেলার ৬ নং ভোমরা ইউনিয়ন পরিষদ নির্বাচন। আগামী ১১ নভেম্বর বৃহস্পতিবার ভোমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হাঁড়দ্দহা ১নং ওয়ার্ডে জমে উঠেছে ত্রিমুখী নির্বাচনী লড়াই। এ নির্বাচনী মাঠে তালা প্রতীক নিয়ে ডাঃ মো: আশাবুর রহমান, বল প্রতীক নিয়ে মোহাম্মাদ আলী ও মোরগ প্রতীক নিয়ে সাদ্দাম হোসেন জোর প্রতিদ্ব›িদ্বতা করছেন। নির্বাচনী লু’হাওয়ায় উত্তপ্ত হাড়দ্দহা ১নং ওয়ার্ড। ত্রিমুখী লড়াইয়ে বসে নেই কোনো মেম্বর প্রার্থী। সকল প্রার্থীরা নির্বাচনে জয়ের প্রত্যাশায় প্রহর গুনছেন। সম্প্রতি ১নং ওয়ার্ডের মেম্বর আশরাফুল ইসলাম (ডাবলু) সড়ক দূর্ঘটনায় মৃত্যুর পর অভিভাবকহীন হয়ে পড়ে ১নং ওয়ার্ডবাসী। এ ১নং ওয়ার্ডের শূণ্যতা পূরনে তিনজন মেম্বর প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছে। ভোমরা ইউনিয়নের হাঁড়দ্দহা গ্রামের বিশিষ্ট সমাজসেবক দানবীর ও একাধিক শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এস এম আকবর হোসেনের ভাতিজা ডাঃ আশাবুর রহমান তালা প্রতীক নিয়ে হাঁড়দ্দহা ১নং ওয়ার্ডে জোর প্রতিদ্ব›িদ্বতা করছেন। সরেজমিনে নির্বাচনী এলাকা হাড়দ্দহা ১নং ওয়ার্ডে যেয়ে এলাকাবাসীর নিকট থেকে জানা গেছে, মেম্বর প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেওয়া তিন জন প্রার্থীর মধ্যে জনকল্যানমুলক কর্মকাÐ সমাজসেবা এবং অসহায় মানুষের পাশে দাড়িয়ে প্রতিশ্রæতি দিলেও বাস্তবতা ও জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ডাঃ আশাবুর রহমান। এদিকে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এস এম আকবর হোসেন নির্বাচনী মাঠে নেমে তার ভাতিজা ডাঃ আশাবুর রহমানের পক্ষে তালা প্রতীকে ভোট প্রদানের জন্য এলাকাবাসীর নিকট আহŸান করছেন। ১নং ওয়ার্ডটি আধুনিকতার ছোঁয়ায় মডেল ওয়ার্ডে পরিনত হওয়ার মূলেই রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকবর হোসেন। তার ব্যাপক অবদান আর উন্নয়ন কর্মকান্ডের উপর সন্তুষ্ট এলাকাবাসী। এলাকার সার্বিক উন্নয়ন অব্যাহত রাখার লক্ষ্যে এলাকাবাসী ডাঃ আশাবুর রহমানের তালা প্রতীককে জয়ী করার মানসে মাঠে নেমেছে এলাকাবাসী। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সাধারন ভোটাররা জানান, হাঁড়দ্দহা ১ নং ওয়ার্ডে ভোটার রয়েছে ২ হাজার ৪ শত ৪৪ জন। সিংহভাগ ভোটার ঝুঁকছে তালা প্রতীকের দিকে। সে কারনে তালা প্রতীক নিয়ে ডাঃ আশাবুর রহমান বিপুল ভোটে জয়ী হবেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন