২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১০:৩২

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

সেন্টমার্টিন্সে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান নৌবাহিনীর

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫

  • শেয়ার করুন

ঢাকা, ১০ জানুয়ারি ২০২৫:- কক্সবাজারের সেন্টমার্টিন্স দ্বীপে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দ্বীপবাসীদের জন্য চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌপরিবার কল্যাণ সংঘের পক্ষ হতে কমান্ডার কমান্ডার বিএন ফ্লিট এর ব্যবস্থাপনায় আজ শুক্রবার (১০-০১-২০২৫) বানৌজা প্রত্যয় কর্তৃক সেন্টমার্টিন্স এর নৌবাহিনী ফরওয়ার্ড বেইজ সংলগ্ন এলাকায় বসবাসকারী সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র ২৫০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি উক্ত জাহাজের মেডিকেল টিম কর্তৃক স্থানীয় বিএন ইসলামিক স্কুল এন্ড কলেজ মাঠে চিকিৎসা সেবা প্রদান করা হয়। দিনব্যাপী এ ক্যাম্পেইনে দ্বীপের বিভিন্ন বয়সের শিশু, নারী-পুরুষরা চিকিৎসা সেবা গ্রহণ করে। এছাড়াও তাদের মাঝে বিনামূল্যে ঔষধ সামগ্রী প্রদান করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী সেন্টমার্টিন্স দ্বীপের স্থানীয় জনগনের স্বাস্থ্য সুরক্ষাসহ যে কোন সহায়তায় নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন