১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,ভোর ৫:২৯

শিরোনাম
শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সারাদেশে থ্রিজি-ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ, সচল টুজি

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১

  • শেয়ার করুন

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ করেছেন গ্রাহকরা।

শুক্রবার (১৫ অক্টোবর) ভোর ৫টার দিক থেকে ইন্টারনেটের এ সেবা বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন তারা। তবে কোথাও কোথাও ধীরগতির টুজি ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে বলে জানা গেছে।

বিভিন্ন অপারেটর সূত্র জানিয়েছে, বুধবার (১৩ অক্টোবর) প্রথমে কুমিল্লা এবং পরে আরও ৫ জেলায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। শুক্রবার ভোর থেকে আরও অনেক জেলার গ্রাহকরা মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।

হামিদুল হক নামে একজন গ্রাহক বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে মোবাইলের ডাটা অন করলেও কোনো সংযোগ পাচ্ছি না। কোনো সিমেই নেট কানেকশন পাচ্ছে না।’

জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করা কয়েকজন সংবাদকর্মী জানান, প্রেস ক্লাবের সামনে সকাল থেকে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি হচ্ছে। সেগুলোর সংবাদ ও ছবি সংগ্রহ করে অফিসে পাঠাতে পারছেন না তারা।

তবে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ থাকলেও সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন এ সংযোগ ব্যবহার করা গ্রাহকরা।

রাজধানীর মিরপুরের ‘আমার সার্কেল আইএসপি’ (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) স্বত্বাধিকারী আবদুর রহমান বলেন, ‘ব্রডব্যান্ড ইন্টারনেটের কোনো সমস্যা নেই। গ্রাহকরা ব্রডব্যান্ডে ইন্টারনেট পরিষেবা পাচ্ছেন।’

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন