৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ১১:১৭

শিরোনাম
খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর থানা পুলিশের আয়োজনে ভোমরা ইউনিয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য রক্ষার্থে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১

  • শেয়ার করুন

এম জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা (সাতক্ষীরা) :সাতক্ষীরা সদর থানার আয়োজনে সোমবার (২৫ অক্টোবর ২০২১) বিকালে ৬ নং ভোমরা ইউনিয়ন পরিষদের হল রুমে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহাদ্য রক্ষার্থে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা পুলিশের প্রশাসন ও অপরাধ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মো: সজীব খাঁন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় সদর থানা পুলিশের পক্ষ থেকে। এরপর পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ ইয়াছিন আলম চৌধুরী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাবুল আক্তার, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দলীয় মনোনয়ন প্রাপক বীর মুক্তিযোদ্ধা মো: শহিদুল ইসলাম, ভোমরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইসরাইল গাজী, হাড়দ্দহা দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব তাহিদুল ইসলাম, লহ্মীদাঁড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারান চন্দ্র ঘোষ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী তরুন লীগের সভাপতি শাহানুর ইসলাম শাহিন, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, সাধারন সম্পাদক আনারুল ইসলাম গাজী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার জুয়েল এবং ইউপি সচিব রেজাউল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও হিন্দু-মুসলিম সম্প্রদায়ের নারী পুরুষ। অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার সজীব খাঁন বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। বাংলাদেশে আবহমানকাল থেকে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহাদ্য বজায় রেখে ঐতিহ্যভাবে বসবাস করে আসছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে যারা যেকোন উস্কানি ও মদদ দিয়ে শান্তিশৃঙ্খলা ও সৌহার্দ্য নষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। আপনারা হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান মিলেমিশে বসবাস করবেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোমরা বিট অফিসার এসআই মানিক সাহা, সহযোগিতায় ছিলেন এএসআই সাজ্জাদুর রহমান, ও এএসআই রাসেল মাহমুদ।

 

 

 

 

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন