৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১:২৬

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

সাতক্ষীরার মাধবকাটি ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার এন্ড বিরিয়ানি হাউজে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে মিষ্টিসহ যাবতীয় খাবার

প্রকাশিত: আগস্ট ১০, ২০২১

  • শেয়ার করুন

সীমান্ত ব্যুরো প্রধান, সাতক্ষীরা: সাতক্ষীরার মাধবকাটি বাজারে বাসস্ট্যান্ড সংলগ্ন ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার এন্ড বিরিয়ানি হাউজে সকল প্রকার খাদ্য তৈরি হয় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে। স্বরজমিনে গিয়ে দেখা যায়, নোংরা স্যাতসেতে দূর্গন্ধযুক্ত অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে খাদ্য। খাদ্য তৈরির স্থানটা দখল করে রেখেছে মাছি আর মশায়। নোংরা ময়লা মাখা হাত দিয়ে কারিগর তৈরি করছে মিষ্টিসহ সকল প্রকার ভাজা এবং রান্না করছে বিরিয়ানি। এমন নোংরা পরিবেশে খাদ্য তৈরি করতে দেখে জনতার মিছিল পত্রিকার ভিডিও এডিটর মো: জাকির হোসেন, সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার প্রতিনিধি মিজানুর রহমান হোটেল মালিক সোহেলের ভিডিও রেকর্ড করতে গেলে সে সাংবাদিকদের ওপর ক্ষেপে যায়। ক্যামেরাম্যান জনি খান ছবি তুলতে গেলে হোটেল মালিক সোহেল তেড়ে আসে। ক্যামেরা কেড়ে নেওয়ার জন্য হাতাহাতি শুরু করে। এমনকি সাংবাদিকদের গায়ে হাত তোলার জন্য চড়াও হয় এই হোটেল মালিক। হোটেল মালিকের বাড়ি এলাকায় হওয়ায় ফোন করে স্থানীয়দের ডেকে সংবাদকর্মীদের আটকিয়ে রাখে। পরবর্তীতে সদর থানার এক পুলিশ কর্মকর্তার হস্তক্ষেপে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন