১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৮:০৮

শিরোনাম
রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন করলেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিরাজ সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সকলকে দেশের উন্নয়নে কাজ করতে হবে-খালেক

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৩

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সম্মিলিতভাবে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সকলকে দেশের উন্নয়নে কাজ করতে হবে। বর্তমান সরকার আগামী একচল্লিশ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তুলতে চায়। এই কর্মপ্রচেষ্টায় সকলের অংশগ্রহণ দরকার। তিনি বলেন, সরকার প্রত্যেক উপজেলায় টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করছে। অদক্ষ জনশক্তি অভিবাসী হিসেবে বিদেশ গমন করায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এজন্য তাদের দক্ষ জনশক্তিতে পরিণত করা দরকার।
সিটি মেয়র আজ (সোমবার) সকাল সাড়ে ১০ টায় খুলনা প্রেস ক্লাবের শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে চাকুরী মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশন (জিআইজেড) এর অর্থায়নে পরিচালিত আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ (ইউএমআইএমসিসি)/ আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন এন্ড লাইভলিহুড (ইউএমএমএল) প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করা হয়।
খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সমাজ সেবা কার্যালয়-খুলনার উপপরিচালক খান মোতাহার হোসেন, কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার ও প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আলেকজেন্ডার জনথন অ্যালেক্স। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রকল্পের টীম লিডার রেজওয়ান ইসলাম খান ও কো-অর্ডিনেটর আশরাফুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন প্রকল্পের উপদেষ্টা (মনিটরিং এন্ড টেকনিক্যাল) মোঃ আতিয়ার রহমান। পরে সিটি মেয়র চাকুরী মেলার স্টল পরিদর্শন করেন।
উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় খুলনা শহরের ৯টি কমিউিনিটিতে ১ হাজারে ৫শত ৪০ জন জলবায়ু অভিবাসী, অতি দরিদ্র ও ইউরোপিয়ানভুক্ত দেশ থেকে ফেরত উপকারভোগীদের ১৭টি বিভিন্ন কোর্সে কারিগরি ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি ব্যবসা পরিচালনার মাধ্যমে তাদের জীবনমানের উন্নয়ন ঘটানো এ কর্মসূচির অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন