২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৪:৪৬

শিরোনাম
সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত

শুকরিয়া আদায় করলেন নজরুল ইসলাম মঞ্জু

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে সবাইকে নিলেমগীর হান্নানয় কাজ করবেন খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। তিনি তাঁর ফেসবুকে শুকরিয়া জানিয়ে এমনই এক পোষ্ট দিয়েছেন। এছাড়াও তিনি দলীয় মনোনয়ন প্রাপ্তির নিয়ে উল্লাস প্রকাশ, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে অনুসারীদের নিষেধ করেছেন।

রবিবার (২ নভেম্বর) রাতে নজরুল ইসলাম মঞ্জুর নিজের ফেসবুকে পর পর দু’টি পোষ্টে এসব তথ্য জানিয়েছেন।
রবিবার সন্ধ্যা ৬ টা ২১ মিনিটে ফেসবুকে দেওয়া প্রথম পোস্টে তিনি উল্লেখ করেছেন, মহান আল্লাহ তালার প্রতি শুকরিয়া। আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রাথী হিসেবে দ্রুত সবাইকে নিয়ে কাজ করার নির্দেশনা দেয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সন্ধ্যা ৬ টা ৩৪ মিনিটে পরবর্তী পোস্টে তিনি উল্লেখ করেন, দলীয় মনোনয়ন প্রাপ্তি নিয়ে উল্লাশ প্রকাশ, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ নিষেধ। এছাড়া কাউকে খাটো করা বিদ্বেষ ভাব পোষণ করা এবার দেখে নেব এধরনের উক্তি বা ভাব পোষণ থেকে বিরত থাকার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা মেনে চলবো আমরা সবাই ।
নজরুল ইসলাম মঞ্জু জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে কাজ শুরুর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন।

রবিবার (২ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরাসরি তাকে ফোন দেন এবং পক্ষ বিপক্ষ সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রস্তুতি শুরুর নির্দেশনা দেন বলে আরও জানান সাবেক এই সংসদ সদস্য।
বিএনপির কেন্দ্রীয় নীতি নির্ধারণী পর্যায়ের দুই জন নেতা ফোনে কথোপকথনের বিষয়টি অবগত বলে নিশ্চিত হয়েছে।

নজরুল ইসলাম মঞ্জু বর্তমানে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে শয্যা অবস্থায় রয়েছেন। গত ২৭ অক্টোবর ঢাকায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অন্য প্রার্থীদের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। ওই রাতেই খুলনায় ফেরেন তিনি। পরদিন থেকেই তীব্র জ্বর ও শরীর ব্যাথায় আক্রান্ত হন। পরীক্ষায় তার চিকুনগুনিয়া ধরা পড়ে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন