২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,বিকাল ৩:০৩

শিরোনাম
কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

লিঙ্গ পাল্টে ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষিকা

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২

  • শেয়ার করুন

একেই বোধ হয় বলে প্রকৃত ভালবাসা৷ ছাত্রীকে বিয়ে করার জন্য নিজের লিঙ্গই বদলে ফেললেন ভারতের রাজস্থানের এক শিক্ষিকা৷ মহিলা থেকে পুরুষ হলেন তিনি৷ রবিবারই এই বিয়ে সম্পন্ন হয়েছে৷ শিক্ষিকা এবং ছাত্রীর ভালবাসাকে স্বীকৃতি দিয়েছে দু’ জনের পরিবারও৷

ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভরতপুরে৷ ওই শিক্ষিকার নাম মীরা৷ অস্ত্রোপচার করে লিঙ্গ বদলের পর এখন তাঁর নাম আরভ কুন্তল৷ যে ছাত্রীকে তিনি বিয়ে করেছেন তাঁর নাম কল্পনা ফৌজদার৷

বিয়ের পর আরভ বলেছেন, ‘ভালবাসার জন্য সবকিছুই করা যায়৷ সেই কারণেই আমি নিজের লিঙ্গ বদল করেছি৷’
মীরা এবং কল্পনার প্রথম আলাপ স্কুলের শারীর শিক্ষার ক্লাসে৷ কল্পনা নিজে একজন রাজ্য স্তরের কবাডি খেলোয়াড়ও৷ কয়েকদিনের মধ্যেই দুবাইয়ে একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে যাওয়ার কথা তাঁর৷
শারীর শিক্ষার ক্লাসে কথাবার্তার মধ্যেই কল্পনা এবং মীরার মন দেওয়া নেওয়া শুরু৷ মীরা অবশ্য দাবি করেছেন, বরাবরই ছেলে হওয়ার ইচ্ছা ছিল তাঁর৷ মীরা বলেন, ‘আমি মেয়ে হিসেবে জন্মালেও বরাবর নিজেকে ছেলে হিসেবে ভেবেছি৷ অস্ত্রোপচার করানোর ভাবনাও ছিল৷ ২০১৯ সালের ডিসেম্বর মাসে আমার প্রথম অস্ত্রোপচার হয়৷’

কল্পনাও জানিয়েছেন, আরভ যখন মীরা ছিলেন, তখন থেকেই তিনি তাঁর প্রেমে মজেছিলেন৷ এমন কি, লিঙ্গ বদল না করালেও মীরাকেই বিয়ে করতেন তিনি৷ কল্পনা বলেন, ‘শুরু থেকেই আমি ওকে ভালবাসতাম৷ অস্ত্রোপচারের সময় ওর সঙ্গেও গিয়েছিলাম আমি৷’

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন