২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৬:৫৭

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

মাগুরায় নির্বাচনী সংঘাতে নিহত ৪, আহত ২০

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১

  • শেয়ার করুন

মাগুরায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদের দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে চারজনের প্রাণ গেছে; আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
জেলার পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার জগদল ইউনিয়নে সংঘর্ষ বাঁধলে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইউনিয়নের জগদল মাঝিপাড়া এলাকার রহমান মোল্লা (৫৫), সবুর মোল্লা (৫২), কবির মোল্লা (৫০) ও ইমরান হোসেন (২৫)।

এলাকাবাসী জানান, ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য নজরুল হোসেন। কিন্তু দ্বিতীয় ধাপে তফসিল ঘোষণার পর এ ওয়ার্ড থেকে সৈয়দ আলি নামে আরেকজন সদস্য প্রার্থী হওয়ার ঘোষণা দেন। এ নিয়ে কয়েকদিন ধরে এলাকায় দুজনের সমর্থকদের মধ্যে বাদ-বিবাদ লেগে ছিল। উভয়পক্ষই তিন দিনে কয়েক দফায় লাঠিসোঠা নিয়ে অবস্থান নেয়। তবে তা সংঘর্ষে রূপ নেয়নি। কিন্তু শুক্রবার এক পক্ষ অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালালে প্রতিপক্ষও পালটা হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪টার দিকে দক্ষিণ জগদল বাজারে অবস্থান নেয় নজরুল মেম্বর সমর্থিতরা। একপর্যায়ে তারা গ্রামে ঢুকে সৈয়দ আলি সমর্থিতদের ওপর হামলা চালায়। এতে ২০ জন আহত হন। তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সবুর মোল্যা, কবির হোসেন, চাচাতো ভাই রহমান মোল্যাকে মৃত ঘোষণা করেন। এদিকে সৈয়দ আলি সমর্থিতরা পালটা হামলা চালালে আরও দুজন আহত হন। এরমধ্যে ইমরান হোসেন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রফিকুল আহসান জানিয়েছেন, আহত অন্যদের অবস্থাও গুরুতর।

বিরোধে জড়িয়ে পড়া নজরুল মেম্বর এবং একই ওয়ার্ডে মনোনয়ন প্রত্যাশী সৈয়দ আলির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। হাসপাতালে চিকিৎসাধীন আহতরা এ হামলার জন্য বর্তমান ইউপি মেম্বর নজরুল মোল্যা ও তার সমর্থকদের দায়ী করেছেন।

এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া কয়েকজনকে আটকও করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন