৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১:২৬

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

মডার্নার ১ম ডোজ ১২ আগস্ট থেকে বন্ধ

প্রকাশিত: আগস্ট ১০, ২০২১

  • শেয়ার করুন

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান টিকা কার্যক্রমে বৃহস্পতিবার (১২ আগস্ট) থেকে মডার্নার প্রথম ডোজ দেওয়া বন্ধের ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ১২ আগস্টের পর সারাদেশে মডার্না ভ্যাকসিনের ১ম ডোজ দেওয়া বন্ধ ও ২য় ডোজ দেওয়া শুরু হবে। তবে যেসব স্থানে ওই ভ্যাকসিনের ১ম ডোজ উদ্বৃত্ত রয়েছে সেসব স্থানে দ্রুত ১ম ডোজ দেওয়ার কাজ সম্পন্ন করে ২য় ডোজ দেওয়া শুরু করতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আরও বলা হয়েছে, আগামী ১৪ আগস্ট থেকে সারাদেশে আবশ্যিকভাবে সিনোফার্মের ভ্যাকসিনের ২য় ডোজ দেওয়া আরম্ভ করতে হবে। এ লক্ষ্যে সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে চাহিদা অনুযায়ী দ্বিতীয় ডোজের ভ্যাকসিন শিগগিরই পাঠানো হবে।

এই নির্দেশনাটি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমের অনুমোদনক্রমে সারাদেশের সিভিল সার্জন, হাসপাতাল পরিচালক, টিকা কেন্দ্রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন