৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১০:০২

শিরোনাম
শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ভোমরা সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে ২৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা 

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১

  • শেয়ার করুন

এম জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা(সাতক্ষীরা): উৎসব মূখর পরিবেশে ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়ন জমা প্রদান করেছেন প্রার্থীরা।

মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীরা শান্তিপূর্ণ ভাবে প্রধান নির্বাচন কমিশনারের কাছে তাদের মনোনয়ন পত্র জমা দেন। বিভিন্ন পদে মোট ২৯ টি মনোনয়ন জমা পড়েছে বলে প্রধান নির্বাচন কমিশনার এইচ এম আরাফাত হোসেন নিশ্চিত করেছেন।

সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন ৩ জন যথাক্রমে এজাজ আহমেদ স্বপন, কাজী নওশাদ দিলওয়ার রাজু, হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি ৩জন যথাক্রমে আব্দুল মোমেন খান চৌধুরি সান্টু, মিজানুর রহমান ও আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক পদে ৫ জন যথাক্রমে এ এস এম মাকছুদ খান, মোস্তাফিজুর রহমান নাসিম, আবু মুছা, অহিদুল ইসলাম ও কাজী ইমাম উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন যথাক্রমে শাহানুর ইসলাম শাহীন ও আবু হাসান, সাংগঠনিক, বন্দর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৩ জন যথাক্রমে রিয়াজুল হক, বিলকিস সুলতানা সাথী ও আমিনুল হক আনু, কাস্টমস ও দপ্তর সম্পাদক পদে ৩ জন যথাক্রমে আক্তার হোসেন পানি ডাক্তার, জি এম আমির হামজা ও মোমিনুর রহমান, অর্থ সম্পাদক পদে ৩ জন যথাক্রমে জাকির হোসেন মন্টু, মুনসী রইসুল হক ও দীপংকর ঘোষ,সদস্য পদে ৭ জন যথাক্রমে নাছিম ফারুক খান মিঠু, রবিউল ইসলাম, রাম কৃষ্ণ চক্রবর্তী, গোলাম ফারুক বাবু, এস এম লুৎফর রহমান, এস এম আব্দুস সালাম ও রোখসানা পারভীন।

 

এম জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা, সাতক্ষীরা। (ছবি আছে)

মোবা: ০১৯১২-৯৯২১৬১

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন