১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৫:০৬

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

ভারী বৃষ্টিতে মোংলা বন্দরে ৫টি জাহাজের কাজ বন্ধ

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৩

  • শেয়ার করুন

মোংলা প্রতিনিধি : সক্রিয় মৌসুমি বায়ু আর ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে মোংলার জনজীবন। সোমবার (৭ আগষ্ট) ভোর থেকে টানা ভারী বৃষ্টিতে মোংলা বন্দরে অবস্থানরত পাঁচটি জাহাজের পণ্য ওঠা-নামার কাজ বন্ধ রয়েছে। এছাড়া শহরের নি¤œাঞ্চলের তলিয়ে গেছে রাস্তাঘাট। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে জলবদ্ধতায়। নি¤œ আয়ের মানুষ পড়েছে চরম বিপাকে।

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারুন অর রশিদ জানিয়েছেন, বাংলাদেশের ওপর সক্রিয় মৌসুমী বায়ুর কারণে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত এখনও বহাল রয়েছে। ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত থেকে মোংলায় ১২৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বাতাসের গতিবেগ তেমন না হলেও বৃষ্টির এ ধারা চলবে আগামী ৭২ ঘন্টা পর্যন্ত।

মোংলা নদী পারাপারের ট্রলার চালক মোঃ খলিলুর রহমান জানান, ভোর থেকে ভারী বৃষ্টির কারণে দারুন বিপাকে পড়েছেন তারা। তারপারও জরুরি কাজে বের হওয়া মানুষকে পার করা আমাদের দায়িত্ব। ভিজে ভিজে মানুষের সেই সেবা করেছি।

স্কুল থেকে ভিজেপুড়ে আসা ইসরাত জাহান নামে প্রথম শ্রেণীর এক শিক্ষার্থী জানায়, পড়াশোনা করতে হলে রোদ বৃষ্টি দেখে লাভ নাই, বৃষ্টি না কমায় তাই স্কুল ছুটির পর ভিজেই বাড়ী যাচ্ছি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, বন্দরে অবস্থানরত ৯টি জাহাজের মধ্যে পশুর নদী ও হারবাড়িয়ায় অবস্থানরত ক্লিংকার, জিপসাম, সার ও পাথরসহ ৫টি জাহাজের পণ্য ওঠা নামার কাজ বন্ধ রয়েছে। দূর্যোগ কেটে গেলে এসব জাহাজে পূনরায় কাজ শুরু হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন