২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,ভোর ৫:২২

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১২ টি স্বর্ণবারসহ পাচারকারী আটক।

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি পোস্ট থেকে  শুক্রবার বিকালে ১২ টি স্বর্নবারসহ কামরুল হাসান (২০) নামে এক পাচারকারী আটক করেছে ২১ বিজিবি সদস্যরা।

আটক কামরুল হাসান বেনাপোল পোর্টথানাধীন পুটখালী উত্তর পাড়া গ্রামের কুদ্দুস আলীর ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একদল স্বর্ণ পাচারকারী অবৈধভাবে ভারতে বিপুল পরিমাণ  স্বর্ণের চালান পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি অধিনস্থ পুটখালী বিওপির সদস্যরা অভিযান পরিচালনা করে ১২ টি স্বর্ণের চালানসহ একজন পাচারকারীকে আটক করা হয়।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মনজুর ই-এলাহ জানান, বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১২ টি স্বর্ণবারসহ একজন পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃত স্বর্ণের ওজন ২কেজি ৩ ৯৫ গ্রাম। আটককৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য এক কোটি তেষট্টি লক্ষ তেত্রিশ হাজার নয় শত টাকা।, আটক আসামির বিরুদ্ধে স্বর্ন পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১০/১২/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন