৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৬:১২

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

বাগেরহাটে হেফাজত কর্মীদের হামলায় ওসিসহ ৫ পুলিশ সদস্য আহত

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১

  • শেয়ার করুন

বাগেরহাটের মোল্লাহাটে হেফাজত কর্মীদের হামলায় মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবিরসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজ সোমবার (১৯ এপ্রিল) বেলা পৌনে ১১টায় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোড়ে এই হামলার ঘটনা ঘটে। আহতদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি কাজী গোলাম কবির বলেন, হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে মিছিল করার জন্য বিভিন্ন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা মোল্লাহাটের হাসপাতাল মোড়ে জড়ো হচ্ছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জড়ো হওয়ার কারণ জানতে চাইলে তারা পুলিশের ওপর হামলা করে। এতে আমিসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছি।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, পুলিশের ওপর হামলার খবর শুনে আমি ঘটনাস্থলে রওনা দিয়েছি। প্রাথমিকভাবে জেনেছি ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন