১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,ভোর ৫:২১

শিরোনাম
শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বাগেরহাটে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫

  • শেয়ার করুন

বাগেরহাট হেযবুত তওহীদের উদ্যোগে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাব হলরুমে এ সভার আয়োজন করা হয়। জেলা সভাপতি তালুকদার বকতিয়ারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মিলন। এছাড়া আরও উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদের মংলা থানা সভাপতি মনিরুজ্জামান মনির, ফকিরহাট থানা সভাপতি এনামুল মোড়ল, রামপাল থানা সভাপতি আবু মুসা প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে কোনো মতবাদ বা ব্যবস্থা মানবজাতির জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। আজ পৃথিবীতে গভীর সংকট বিরাজ করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা।

তিনি আরও বলেন, কোনো রাষ্ট্রব্যবস্থা নাগরিকদের নিরাপত্তা, ন্যায়বিচার, মানবাধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে না পারলে সেই রাষ্ট্রব্যবস্থা ব্যর্থ। তাই একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে গণমাধ্যমের শান্তিপূর্ণ ভূমিকা অপরিসীম।

অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের সঠিক ইতিহাস ও সত্য ঘটনা প্রচারের মাধ্যমে জনগণকে সঠিক দিকনির্দেশনা দেওয়া সম্ভব। গণমাধ্যম রাষ্ট্র ও সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মতবিনিময় সভার আলোচনার পর বিভিন্ন গণমাধ্যমকর্মীরা নিজেদের মতামত তুলে ধরেন। তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে গণমাধ্যমের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত প্রয়োজন।
গোলটেবিল বৈঠকে বাগেরহাট বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। এ সময় তারা তওহীদ ভিত্তিক রাষ্ট্র গঠনে বিভিন্ন মতামত প্রকাশ করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন