৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৮:৫০

শিরোনাম
খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ ভোমরা স্থলবন্দর শাখার আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন   

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২১

  • শেয়ার করুন

এম জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা (সাতক্ষীরা) : স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্ণ হলো। ১৬ ডিসেম্বর বিজয়ের সুবর্ণ জয়ন্তী। এই বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ ভোমরা শাখার সার্বিক ব্যবস্থাপনায় এক আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং দেশরত্ম জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ও তার শারীরিক সুস্থতা কামনা করে দোয়া করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ভোমরা স্থলবন্দর আওয়ামী তরুন লীগের সভাপতি মো: শাহিনুর রহমান শাহিন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যান সম্পাদক জনাব মো: ওমর ফারুক হাওলাদার । এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর সড়ক পরিবহন শ্রমিক লীগ ভোমরা শাখার সভাপতি মো: বিল্লাল হোসেন, সহ-সভাপতি শাহিন হোসেন, সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক আব্দুল কাদের ,আইন বিষয়ক সম্পাদক মো: জিয়াউল ইসলাম জিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক নাসিরুল ইসলাম নাসিরসহ অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ ভোমরা শাখার সভাপতি হাফেজ মো: বিল্লাল হোসেন।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন