২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,দুপুর ২:১৪

শিরোনাম
খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত

বরেণ্য অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১

  • শেয়ার করুন

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বরেণ্য অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই। রোববার (২৪ অক্টোবর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে তিনটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।( ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন )। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ২৪ অক্টোবর রোববার বিকেল সাড়ে ৩ টায় সময় তিনি মৃত্যু বরণ করেছেন বলে জানিয়েছেন তার ভাই ম.হামিদ । ময়মনসিংহ-৫ আসনের এমপি (সংস্কৃতি প্রতিমন্ত্রী) কে, এম খালিদের বড় ভাই তিনি।

মঞ্চ, টিভি , এমনকি চলচ্চিত্রেও একাধারে অভিনয় করে সকলের কাছে ব্যাপক সুনাম কুরিয়েছেন মাহমুদ সাজ্জাদ । দেশের জনপ্রিয় অভিনেতা ছিলেন তিনি।

করোনাভাইরাস পরবর্তী জটিলতা নিয়ে গত ১ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করা হয় তাকে ।

শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকায় দেড় মাসেরও বেশি সময় ধরে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ছিলেন ।

ম.হামিদ জানান, আজ সোমবার সকাল ১১টায় শ্রদ্ধা নিবেদনের জন্য মাহমুদ সাজ্জাদের মরদেহ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নেওয়া হবে ।

পরে ময়মনসিংহের গ্রামের বাড়িতে তাকে সমাহিত করা হবে ।

পরিচালক জহির রায়হানের ‘সংসার’, খান আতাউর রহমানের ‘ঝড়ের পাখি’, ‘আপন পর’ সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন মাহমুদ সাজ্জাদ ।

কলেজ জীবন থেকেই মঞ্চনাটকে যুক্ত ছিলেন তিনি । নিয়মিত অভিনয় করেছেন টিভি নাটকে তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘সকাল সন্ধ্যা’ ।

মাহমুদ সাজ্জাদের স্ত্রী মমতাজ বেগম ,উপল ও অঞ্জন নামে তাদের দুই সন্তান রয়েছে ।

মাহমুদ সাজ্জাদের পাঁচ ভাইয়ের মধ্যে ম.হামিদ বাংলাদেশের টেলিভিশনের সাবেক মহাপরিচালক, তার ছোট ভাই কে ,এম খালিদ বর্তমানে বাংলাদেশ সরকারের সংস্কৃতি প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন ।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, স্বীয় অভিনয়ের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। এসময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন