১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,ভোর ৫:২৯

শিরোনাম
শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বন্যা কবলিত এলাকায় ফিল্ড ও ভ্রাম্যমাণ হাসপাতালের মাধ্যমে নৌবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৪

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তি :

দেশের বিভিন্ন স্থানে বন্যা কবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ সহায়তার পাশাপাশি চিকিৎসা সেবা প্রদান করে মানবিকতার এক অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশ নৌবাহিনী। বন্যা দুর্গত এলাকায় বন্যার্তদের স্বাস্থ্য সেবা ও বন্যা পরবর্তী বিভিন্ন রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় বাংলাদেশ নৌবাহিনী ফেনীর ফুলগাজী উপজেলায় ৩০ শয্যার একটি অস্থায়ী ‘ফিল্ড হসপিটাল’ স্থাপন করেছে। হাসপাতালটিতে কার্ডিওলজিস্ট, সার্জিক্যাল, এনেস্থিসিয়া, অর্থোপেডিক, শিশু ও মেডিসিন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল টিম প্রতিনিয়ত ইনডোর ও আউটডোরে সেবা প্রদান করে যাচ্ছে।
ইতোমধ্যে এই হাসপাতালটিতে ছোট-বড় বেশ কয়েকটি অস্ত্রোপচার সফলতার সাথে সম্পন্ন হয়েছে। সেবা নিতে আসা রোগীকে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ঔষধ, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হচ্ছে। সেই সাথে ফেনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে স্বাভাবিক কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। এছাড়াও ফেনীর অন্যান্য স্থানে ও খুলনার পাইকগাছায় ভ্রাম্যমাণ হাসপাতালের মাধ্যমে স্থানীয়দের চিকিৎসা সেবা নিশ্চিত করছে। ইতোমধ্যে কয়েক হাজার মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেছে এবং প্রতিদিন শতশত মানুষ চিকিৎসা সেবা নিচ্ছে।
এদিকে অন্যান্য দিনের মতো বন্যা কবলিত এলাকায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমও অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না-হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই মানবিক প্রয়াস অব্যাহত থাকবে

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন