১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,বিকাল ৪:০৭

শিরোনাম
সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে তিনদিন ব্যাপী চিত্র প্রদর্শনী

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২১

  • শেয়ার করুন

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে তিন দিন ব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। খুলনা বিভাগীয় যাদুঘর প্রাঙ্গনে আগামী ১৫ জানুয়ারী থেকে ১৭ জানুয়ারী সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে।

খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশন ও ইন্ধিরা গান্ধী কালচারাল সেন্টারের উদ্যোগে এবং খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহযোগীতায় এই প্রদরর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী ১৫ জানুয়ারী (শুক্রবার) বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রদর্শনীর উদ্বোধন করবেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।এসময় খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়নাসহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শহীদুর রহমান খান, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা। দেশবরেন্য ১২ জন চিত্রশিল্পীর আঁকা বঙ্গবন্ধুর প্রায় ত্রিশটি চিত্রকর্ম আগত দশর্নার্থীরা এই প্রদশর্নীতে দেখতে পাবেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন