১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,ভোর ৫:৩০

শিরোনাম
শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ফিলিস্তিন এবং লেবাননে বর্বরোচিত হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৪

  • শেয়ার করুন

স্টাফ রিপোর্টার :

লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরাল্লাহ ও হামাস নেতা ইসমাইল হানিয়া-এর শাহাদাৎ, নিরীহ ফিলিস্তিন এবং লেবাননের জনগণের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন পালিত হয়েছে।
স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন এর উদ্যোগে নগরীর টুটপাড়া কবরখানা মোড়ে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আঞ্জুমান-এ-পাঞ্জতানীর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল, মাওলানা সৈয়দ সাজ্জাদ হোসেন, মাওলানা ড. আব্দুল কাইউম, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা এহসানুল হক ও সম্মিলিত ওলামা কেরাম এর সভাপতি মাওলানা ইব্রাহিম ফাইজুল্লাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, দখলদার ইসরাইলের বিরুদ্ধে ইসলামী প্রতিরোধ সংগ্রামীদের পবিত্র সংগ্রাম কেবল ইরানিদের জন্যই গর্বের নয় বরং বিশ্বের সমস্ত মুসলমানের জন্যও গর্বের উৎস। এই সংগ্রাম এবং এর সঙ্গে জড়িতদের প্রতি সমর্থন ও সহযোগিতা দেওয়া সকল মুসলমানের কর্তব্য। পাশাপাশি ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং ইসরাইলের অত্যাচারের তীব্র নিন্দা জানান।
মানববন্ধনে উপস্থিত জনতা হিজবুল্লাহ ও হামাস নেতাদের ছবিসহ বিভিন্ন প্ল্যাকার্ড ও বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা নিয়ে রাস্তায় বের হয়ে ইসরাইল বিরোধী ও ফিলিস্তিন সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকে। “হাসান নাসরুল্লাহর রক্ত, বৃথা যেতে দেব না”, “বিশ্ব মুসলিম বিশ্ব মুসলিম, এক হও এক হও” সহ নানা স্লোগানে মুখরিত করে সৈয়দ মোস্তফা মেহেদী।
মানববন্ধন শেষে দোয়া পরিচালনা করেন সম্মিলিত ওলামা কেরাম এর সভাপতি মাওলনা ইব্রাহিম ফাইজুল্লাহ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন