১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,ভোর ৫:৩১

শিরোনাম
শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ মারা গেছেন

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৪

  • শেয়ার করুন

শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৬টায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্য সচিব অর্থনীতিবিদ আনু মুহাম্মদ।
তিনি জানান, শেখ মুহাম্মদ শহীদুল্লাহ টেক্সাসে ছেলের বাসায় ছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শহীদুল্লাহ।
এই অধ্যাপকের ভাষ্য, গত দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশের জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আন্দোলনে শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ঐতিহাসিক ও অগ্রগামী ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ একটি শক্তিশালী কণ্ঠ হারালো।
একজন মহৎ কর্মযোগী ও দেশপ্রেমিক মানুষ হিসেবে প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর পরিচিতি আছে। একজন প্রকৌশলী হয়েও তার মধ্যে সার্বক্ষণিক বিপ্লবীর চরিত্র পাওয়া যায়। জাতীয় স্বার্থ ও দেশের নানা সংকটকালীন মুহূর্তে তিনি দেশ ও মানুষের পক্ষে সরব ছিলেন।
খুলনা শহরের উপকন্ঠে দৌলতপুর গ্রামে ১৯৩১ সালের ৩১ জুলাই শেখ মুহাম্মদ শহীদুল্লাহর জন্ম। শৈশবেই তার মেধার পরিচয় মেলে। ১৯৪৬ সালে প্রথম বিভাগে ম্যাট্রিক, ১৯৪৮ সালে তৎকালীন ব্রজলাল একাডেমী থেকে ৩টি লেটারসহ আইএসসি, ১৯৫০ সালে বিএসসি পাস করেন তিনি।
১৯৫০ সালে আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে ভর্তি হন। ১৯৫৪ সালে পুরকৌশল বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে পাশ করেন ও গোল্ডমেডেল পান। পরবর্তীতে দেশের খ্যাতিমান প্রকৌশলী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন