২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,বিকাল ৫:১৬

শিরোনাম
কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেট্রোল-ডিজেলের দাম কমাল ভারত

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১

  • শেয়ার করুন

রাহুল গান্ধীসহ বিরোধী নেতাদের তীব্র সমালোচনার পর পেট্রল ও ডিজেলের ওপর আরোপিত আবগারি শুল্ক কমিয়েছে ভারত। ফলে দেশটির খুচরা বাজারে পেট্রল-ডিজেলের দাম ৫ ও ১০ টাকা করে কমছে।

ভারতের কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, বৃহস্পতিবার থেকে প্রতি লিটার পেট্রলে শুল্ক কমানো হয়েছে ৫ রুপি এবং লিটারপ্রতি ডিজেলে শুল্ক কমানো হয়েছে ১০ রুপি।

বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতি অনুযায়ী এ তথ্য জানা গেছে।

সরকারি শুল্ক হ্রাস করার ফলে স্বাভাবিকভাবেই দেশটির খুচরা বাজারে কমবে পেট্রোল-ডিজেলের দাম।
আসন্ন দীপাবলী উৎসব উপলক্ষে জনগণের প্রতি ‘উপহার’ হিসেবে শুল্ক হ্রাসের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

আবগারি শুল্ক কমানোর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারদের এই মর্মে আহ্বান জানানো হয়েছে- ক্রেতাদের ওপর চাপ কমানোর স্বার্থে পেট্রোল ও ডিজেলের ওপর আরোপিত মূল্য সংযোজন করও (ভ্যাট) যেন কমানো হয়।

ভারতে ২০১৯ সাল থেকে বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। ২০১৯ সালে প্রথমবার পেট্রোলের দাম লিটার প্রতি বাড়ে ২৬ রুপি। পরের বছর ২০২০ সালে তা আরো বেড়ে পৌঁছায় ৩৪ রুপিতে।

একই সময়ে ২০১৯ সালে লিটারপ্রতি বাড়ে ২৫ রুপি এবং পরের বছর তা আরও বেড়ে পৌঁছায় ২৯ দশমিক ৫ রুপিতে।

কেন্দ্রীয় সরকারের এই নতুন পদক্ষেপের পর ভারতের খুচরা বাজারে প্রতি লিটার পেট্রোল ও ডিজেল কত দামে বিক্রি হবে, তা অবশ্য জানাতে পারেনি এনডিটিভি।

তবে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনার পরই শুল্ক কমানোর এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

কৃষি অর্থনীতিভিত্তিক ভারতের বিস্তীর্ণ এলাকার কৃষিকাজ সেচ নির্ভর। পেট্রোল-ডিজেলের ওপর সরকারি শুল্কহ্রাসের ফলে দেশটিতে সবচেয়ে বেশি উপকৃত হবেন কৃষকরা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন