১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,দুপুর ১:২১

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

পারুলিয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৪

  • শেয়ার করুন

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটার পারুলিয়া ইউনিয়ন পরিষদের গরীব অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফ’র চাউল প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২এপ্রিল) সকাল সাড়ে ১০টায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিএফ এর আওতায় এ চাউল প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। অন্যান্যদের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাবেক সভাপতি আব্দুর রব লিটু, ট্যাগ অফিসারের প্রতিনিধি পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার আফজাল বশির, ইউপি সচিব প্রবীর হাজারী, ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, রবিউল ইসলাম, রাকিব হোসেন, অসিম ঘোষ, ফারহানা পারভীন মুক্তিসহ গ্রাম পুলিশ বৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এসময় পারুলিয়া ইউনিয়ন পরিষদের মাধ্যমে ৬০৪ জন হতদরিদ্র মানুষকে, জন প্রতি ১০ কেজি করে চাউল প্রদান করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন