১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,ভোর ৫:২৯

শিরোনাম
শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পাবলিক পোস্টের কমেন্ট নিয়ন্ত্রণের সুবিধা আনলো ফেসবুক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২১

  • শেয়ার করুন

ব্যবহারকারীদের মেইন নিউজ ফিডের জন্য কয়েকটি ফিচার নিয়ে এসেছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এসব ফিচারের মধ্যে রয়েছে পাবলিক পোস্টে কমেন্ট নিয়ন্ত্রণ করার সুবিধা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এখন থেকে পাবলিক পোস্টে কমেন্ট সীমিত করতে পারবেন ব্যবহারকারীরা। এ ক্ষেত্রে বন্ধুতালিকায় থাকা যেকারও কমেন্ট সীমিত করা যাবে। এমনকি সুনির্দিষ্ট কারও নাম উল্লেখ করার মাধ্যমে বন্ধুতালিকার বাইরের মানুষদের কমেন্টও নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা।
মাইক্রোব্লগিং সাইট টুইটার গত বছর কমেন্ট নিয়ন্ত্রণ সুবিধা চালু করে। এবার ফেসবুকও একই ধরনের সুবিধা চালু করলো। পাশাপাশি ক্রনোলজিক্যাল মোড নামের আরেকটি ফিচার চালু করবে ফেসবুক। এই ফিচারের মাধ্যমে সর্বশেষ পোস্ট সবার আগে দেখাবে। এর আগে ২০০৯ সালে এ ধরনের ফিচার স্থগিত করে ফেসবুক।

প্রসঙ্গত, নিউজ ফিডের ‘মোস্ট রিসেন্ট’ অপশনটি ‘ফিড ফিল্টার বার’ নামে নতুন একটি অপশনে স্থানান্তর করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এই ‘ফিড ফিল্টার বার’ নামের অপশনটি নিউজ ফিডের ওপরের দিকে থাকে। ফিচারটির সাহায্যে ৩০ জন বন্ধু কিংবা পেজ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা যায়। এতে ওইসব বন্ধু এবং পেজগুলো থেকে সর্বশেষ পোস্ট সবার আগে পোস্ট পাওয়া যায়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন